Showing posts with label najrul songit. Show all posts
Showing posts with label najrul songit. Show all posts

আধখানা চাঁদ হাসিছে আকাশে-নজরুল সঙ্গীত

আধখানা চাঁদ হাসিছে আকাশে
আধখানা চাঁদ নিচে
প্রিয়া তব মুখে ঝলকিছে
গগণে জ্বলিছে অগনন তারা
দুটি তারা ধরণীতে
প্রিয়া তব চোখে চমকিছে ।
তড়িত লতার ছিঁড়িয়া আধেকখানি
জড়িত তোমার জরিন ফিতায় রাণী
অঝোরে ঝরিছে নীল নভে বারি
দুইটি বিন্দু তারি
প্রিয়া তব আঁখি বরছিসে ।
মধুর কন্ঠে বিহগ বিলাপ গাহে
গান ভুলি তারা তব অঙ্গনে চাহে
তাহারও অধিক সুমধুর সুর তব
চুড়ি কঙ্কনে ঝনকিছে ।

হে প্রিয় আমারে দিবনা ভুলিতে- নজরুল সঙ্গীত

হে প্রিয় আমারে দিবনা ভুলিতে
মোর স্মৃতি তাই রেখে যাই শত গীতে।।
বিষাদিত সন্ধ্যায় শুনিবে দূরে
বিরহী বাঁশী ঝুরে আমারই সুরে
আমার করুন গাঁথা, গাহিবে কে কোথা,
সজল মেঘ ঘেরা নিশীথে।।
গোধূলি ধূসর ম্লান আকাশে
হেরিবে আমার মুরতি ভাসে।
তব পদ দলিত ফুলেরই বাসে
পড়িবে মনে আমারে চকিতে।।