Showing posts with label JAVA. Show all posts
Showing posts with label JAVA. Show all posts

বাংলায় জাভা প্রোগ্রামিং (পর্ব ১) – Hello, World!


জাভা প্রোগ্রামিং– Hello, World!
 





জাভা মূলত একটি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যাকে ইংরেজিতে “OOP” বলে। জাভাতে অবজেক্ট’কে “ক্লাস” বলা হয়। এখন আমরা “Hello, World!” নামে একটি প্রোগ্রাম দেখবো যেটি আপনাদেরকে স্ক্রিনে – প্রিন্ট করে দেখাবে। এটি খুব সাধারন একটি জাভা প্রোগ্রাম এবং সকলেই এই সাধারন প্রোগ্রামটি দিয়ে জাভা প্রোগ্রামিং শেখা শুরু করে থাকে।
public class Main {
public static void main(String[] args) {
System.out.println(“Hello, World!”);
}
}
প্রথম লাইনটি হল –

public class Main {
এখানে প্রথম লাইনে Main নামে একটি ক্লাসকে বর্ননা করা হয়েছে। মনে রাখবেন যে, জাভাতে প্রতিটি কোডই রান করার আগে যেকোনো একটি ক্লাসের ভিতরে থাকতে হয়। তাই জাভার ক্ষেত্রে ক্লাস একটি মুখ্য ও অপরিহার্য বিষয়। তাই প্রথম লাইনে Main নামে যে ক্লাসকে উল্লেখকরা হয়েছে সেটি Public অর্থ্যাৎ এটি যে কেউই ব্যবহার বা access করতে পারবে। তবে এই মুহুর্তে এটি খুব একটি জরুরি বিষয় নয় তাই এটাকে মাথার এক পাশে রেখে শুধু মনে রাখুন যে আমরা আমাদের কোডগুলোকে একটি ক্লাসের ভেতরে লিখব যার নাম হচ্ছে Main। আর Object নিয়ে আমরা পরবর্তিতে আলোচনা করব।
খেয়াল করবেন যে, আমরা যখন কোন Public ক্লাস ডিক্লেয়ার করব তখন আমরা এটিকে অবশ্যই একটি ফাইলের ভিতরে ডিক্লেয়ার করব যেটির নাম ও ক্লাসের নাম একই হবে অর্থ্যাৎ এক্ষেত্রে ফাইলটির নাম হবে (Main.java)। অন্যথায় কম্পাইল করার সময় আমরা এরর দেখতে পাবো।
পরবর্তি লাইনটি হল –
public static void main(String[] args) {
এটাই হবে মূলত আমাদের জাভা প্রোগ্রামের শুরু, আমাদের লেখা প্রোগ্রামটিকে রান করতে হলে মূল মেথডটিতে হুবহু এই সিগনেচারটি থাকতেই হবে।
  • public – এর অর্থ হল এটি যে কেউই ব্যবহার বা অ্যাক্সেস করতে পারবে।
  • static – এর অর্থ হল আপনি এই মেথডটি Main এর কোন ইন্সট্যান্স তৈরি না করেই রান করতে পারবেন।
  • void – এর অর্থ হল এই মেথডটি কোন ভ্যালু রিটার্ন করে না।
  • main – এটি হচ্ছে এই মেথডের নাম।
আমরা মেথড এর ভেতরে যে আর্গুমেন্টগুলো পাব, সেই একই আর্গুমেন্টগুলোই আমরা প্রোগ্রামটিকে parameters সহ যখন রান করব তখন পাব। এটাকে মূলত array of stringsবলা হয়। আমরা এটাকে পরবর্তি অধ্যায়গুলোতে ব্যবহার করব, তাই চিন্তার কোন কারন নেই যদি এখন এটাকে বুঝতে সমস্যা হয়।
সবশেষেঃ
System.out.println(“Hello, World!”);
  • System – এটা হল একটি pre-defined class যেটা স্বাভাবিকভাবেই জাভাতে উপস্থিত থাকে এবং এটি বেশকিছু useful methods and variablesধারন করে।
  • out – এটা সিস্টেমের ভেতরে একটা static variable যেটা আপনার প্রোগ্রামের output represent করে থাকে(stdout).
  • println – এটি হল একটি method যেটা কোন লাইনকে print করতে ব্যবহার করা হয়ে থাকে।

বাংলায় জাভা প্রোগ্রামিং (পর্ব ২) – Variables এবং Types

Variables এবং Types

 
বাংলায় জাভা প্রোগ্রামিং শেখার ধারাবাহিক টিউটোরিয়ালের আজ তৃতীয় পর্ব, আজ আমরা দেখব জাভাতে ব্যবহৃত – Variables এবং Types । আপনারা যারা আগের দুটি পর্ব মিস করেছেন তারা নিচের লিংকে ক্লিক করে আগের পর্ব দুটি দেখে নিতে পারবেন
জাভা Variables এবং Types
জাভা প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা একটি কোথা প্রায়ই বলে থাকি যে, যদিও জাভা অবজেক্ট ওরিয়েন্টেড একটি প্রোগ্রামিং ভাষা, তবে এর সব টাইপগুলো অবজেক্ট নির্ভর নয়। বরং জাভা অনেকগুলো বেসিক variable types এর উপর নির্ভর করে তৈরি হয়েছে যেগুলোকে primitives বলে।
এখানে জাভার সব primitivesগুলোকে তালিকা আকারে দেয়া হলঃ
  • byte (number, 1 byte)
  • short (number, 2 bytes)
  • int (number, 4 bytes)
  • long (number, 8 bytes)
  • float (float number, 4 bytes)
  • double (float number, 8 bytes)
  • char (a character, 2 bytes)
  • boolean (true or false, 1 byte)
মনে রাখবেন যে, জাভা একটি strong typed language, এর অর্থ হল জাভাতে ভেরিয়েবলগুলোকে ব্যবহারের আগে অবশ্যই ডিফাইন করে নিতে হয়।

নাম্বার’স (Numbers)

একটি নাম্বার’কে ডিক্লেয়ার ও এসাইন করার জন্যে নিম্নোক্ত syntax ব্যবহার করা হয়ঃ
public class Main {
   public static void main(String[] args) {
       int myNumber;
       myNumber = 5;
   }
}
এছাড়া আপনি চাইলে এদেরকে একসাথেও ব্যবহার করতে পারেন। যেমনঃ
public class Main {
   public static void main(String[] args) {
       int myNumber = 5;
   }
}
আপনি যদি কোন floating point number’কে ডিফাইন করতে চান তাহলে নিম্নোক্ত syntax ব্যবহার করতে হবেঃ
public class Main {
   public static void main(String[] args) {
       double d = 4.5;
       d = 3.0;
   }
}
যদি আপনি float ব্যবহার করতে চান, সেক্ষেত্রেঃ
public class Main {
   public static void main(String[] args) {
       float f = (float) 4.5;
   }
}
অথবা আপনি এভাবেও করতে পারেনঃ
public class Main {
   public static void main(String[] args) {
       float f = 4.5f (f is a shorter way of casting float)
   }
}

জাভাতে Characters এবং Strings

জাভার ক্ষেত্রে, একটি character হল এর নিজস্ব type এবং এটা সাধারণ কোন number নয়। তাই, এক্ষেত্রে সাধারনভাবেই ascii value ব্যবহার করা হয়না, বরং chars এর জন্যে special syntax আছেঃ
public class Main {
   public static void main(String[] args) {
       char c = ‘g';
   }
}
String কোন primitive নয় । জাভার ক্ষেত্রে এটি একটি বাস্তবিক type, কিন্তু String এর জন্যে জাভার বিশেষ treatment আছে। নিচে string ব্যবহারের কিছু পদ্ধতি দেখানো হলঃ
// constructor দিয়েstring তৈরি করুন
String s1 = new String(“Who let the boy out?”);
//শুধু  “” ব্যবহার করে string তৈরি করুন, এক্ষেত্রে পুর্বের পদ্ধতি ব্যবহারের কোন দরকারই নেই
String s2 = “Whom whom whom whom!”;
// Java +operator’কে ডিফাইন করে দিয়েছে stringকে concatenate করার জন্যে
String s3 = s1 + s2;
public class Main {
   public static void main(String[] args) {
       // Create a string with a constructor
       String s1 = new String(“Who let the boy out?”);
       // Just using “” creates a string, so no need to write it the previous way.
       String s2 = “Whom whom whom whom!”;
       // Java defined the operator + on strings to concatenate:
       String s3 = s1 + s2;
   }
}
জাভাতে কোন অপারেটর overloading নেই। + অপারেটরটি শুধুমাত্র strings এর জন্যে ডিফাইন করা, এটাকে আপনি primitives ছাড়া অন্য কোন objects এর সাথে ব্যবহার হতে দেখবেন না।
এছাড়া আপনি string কে primitives এর সাথেও concat করতে পারবেনঃ
public class Main {
   public static void main(String[] args) {
       int num = 5;
       String s = “I have ” + num + ” cookies”; //Be sure not to use “” with primitives. (মনে রাখবেন যে, primitives এর সাথে “” ব্যবহার করবেন না)
   }
}

জাভাতে boolean

জাভাতে ব্যবহৃত প্রত্যেকটি comparison operator যে type রিটার্ন করে তা boolean এবং এটি অন্যান্য language এর মত নয় বরং এটি শুধুমাত্র দুটি special value গ্রহন করে থাকেঃ true or false
public class Main {
   public static void main(String[] args) {
       boolean b = false;
       b = true;
      
       boolean toBe = false;
       b = toBe || !toBe;
       if (b) {
           System.out.println(toBe);
       }
      
       int children = 0;
       b = children; // Will not work (এটি কাজ করবে না)
       if (children) { // Will not work (এটি কাজ করবে না)
           // Will not work (এটি কাজ করবে না)
       }
   }
}
তাহলে আজ এ পর্যন্ত, বাংলায় জাভা প্রোগ্রামিং শিখুন, নিজের জাভা প্রোগ্রামিং স্কিল আরও উন্নত করুন, নিয়মিত অনুশীলন করুন আর এগিয়ে যান।

বাংলায় জাভা প্রোগ্রামিং (পর্ব ৩) – Conditionals


জাভা প্রোগ্রামিং এ Conditionals

 

বাংলায় জাভা প্রোগ্রামিং শেখার ধারাবাহিকটিউটোরিয়ালের আজ চতুর্থ পর্ব, আজ আমরা দেখব জাভা প্রোগ্রামিং এ ব্যবহৃত – Conditionals

জাভা boolean variables ব্যবহার করে যেকোনো conditions’কে evaluate করার জন্যে। অর্থ্যাৎ যখন কোন একটি expression’কে compare or evaluate করা হয় তখন এটি যেকোনো একটি boolean value অর্থ্যাৎ true বা false returne করে।
int a = 4;
boolean b = a == 4;
if (b) {
   System.out.println(“It’s true!”);
}

এখানে খেয়াল করুন যে, boolean-এ কোন conditional expression সাধারণত আমরা assign করব না, আমরা শুধুমাত্র short version টাকে ব্যবহার করবঃ
int a = 4;
if (a == 4) {
   System.out.println(“Ohhh! So a is 4!”);
}

জাভা প্রোগ্রামিং এ Boolean operators

জাভার ক্ষেত্রে conditional statementsগুলোতে ব্যবহারের জন্যে খুব বেশি সংখ্যক operators নেই এবং যেগুলো আছে এর বেশীরভাগই খুব strait forward, যেমনঃ
int a = 4;
int b = 5;
boolean result;
result = a < b; // true
result = a > b; // false
result = a <= 4 // a smaller or equal to 4 – true
result = b >= 6 // b bigger or equal to 6 – false
result = a == b // a equal to b – false
result = a != b // a is not equal to b – true
result = a > b || a < b // Logical or – true
result = 3 < a && a < 6 // Logical and – true
result = !result // Logical not – false

জাভায় if – else and between

জাভা প্রোগ্রামিং এর ক্ষেত্রে if, else statementগুলো খুবই সাধারণ, যেমনঃ
if (a == b) {
   // a and b are equal, let’s do something cool
}
এছাড়াও কোন কারণে যদি conditionটি true নাহয় সেক্ষেত্রে আমরা অবশ্যই if এর পরেও একটি else statement ব্যবহার করতে পারি, যেমনঃ
if (a == b) {
   // We already know this part
} else {
   // a and b are not equal… :/
}
মনে রাখবেন যে, if – else statementগুলো {} এর সাথে একাধিক লাইনে হতে হবে এমন নয় বরং if একটি লাইনে ব্যবহার হতে পারে কিংবা {} ব্যতীত হলে, একটি single line statment এর জন্যেও ব্যবহৃত হতে পারে।
if (a == b) System.out.println(“Yeah!”);
else System.out.println(“Ohhh…”);

অথবা,

if (a == b)
   System.out.println(“Another line Wow!”);
else
   System.out.println(“Double rainbow!”);
উপরোক্ত এই method’টি ব্যবহার করলে অনেকগুলো লাইন কমে যায় এবং সে কারণে আপনাদের কাছে এটি useful মনে হতে পারে কারণ এটির ব্যবহারে কোড ছোট হয়ে আসে, তবে আপনি যদি একজন জাভা প্রোগ্রামিং এর জগতে একজন beginner হয়ে থাকেন তাহলে আমার পরামর্শ থাকবে যেন আপনি statements এর এই short versionগুলো যেন না ব্যবহার করেন। আপনি অবশ্যই চেষ্টা করবেন {}সহকারে full versionটি ব্যবহার করতে।

জাভা’তে ব্যবহৃত if এর বাজে দিকগুলো

জাভা প্রোগ্রামিং এর ক্ষেত্রে এক লাইনে if – else statement লেখা যায় তবে এক্ষেত্রে operator? ব্যবহার করা হয়। যেমনঃ
int a = 4;
int result = a == 4 ? 1 : 8;
// result will be 1
// This is equivalent to
int result;
if (a == 4) {
   result = 1;
} else {
   result = 8;
}
তবে আপনি beginnerহলে if এর এই versionটি ব্যবহার না করাই ভালো।

এবার আমরা দেখব জাভায় == and equals

জাভাতে == অপারেটরটি primitives এর ক্ষেত্রে যেভাবে কাজ করে, objects এর বেলায় তারচেয়ে একটু ভিন্নভাবে কাজ করে। তাই যখন আমরা objects ব্যবহার করব এবং দেখতে চাইব যে তারা equal কিনা তখন == অপারেটরটি আমাদের চেক করে দেখবে যে তারা আসলেই একই কিনা। আর যদি আপনি দেখতে চান যে তারা logically equal কিনা তাহলে আপনাকে এক্ষেত্রে objectএর জন্যে equals methodব্যবহার করতে হবে। যেমনঃ
String a = new String(“Wow”);
String b = new String(“Wow”);
String sameA = a;

boolean r1 = a == b;     // This is false, since a and b are not the same object
boolean r2 = a.equals(b); // This is true, since a and b are logically equals
boolean r3 = a == sameA; // This is true, since a and sameA are really the same object

তাহলে আজ এ পর্যন্ত, বাংলায় জাভা প্রোগ্রামিং শিখুন, নিজের জাভা প্রোগ্রামিং স্কিল আরও উন্নত করুন, নিয়মিত অনুশীলন করুন আর এগিয়ে যান। আগামী পর্বগুলো পড়ার অগ্রীম আমন্ত্রন রইল।

বাংলায় জাভা প্রোগ্রামিং (পর্ব ৪) – Arrays



জাভা প্রোগ্রামিং এ Arrays

 

বাংলায় জাভা প্রোগ্রামিং শেখার ধারাবাহিকটিউটোরিয়ালের আজ চতুর্থ পর্ব, আজ আমরা দেখব জাভা প্রোগ্রামিং এ ব্যবহৃত – Conditionals । 

জাভায় Arrayও হল object. তাদেরকেও আগে declare করে নিতে হয় এবং তারপরে create করতে হয়। এখন যদি কোন একটি variable declare করতে হয় যেটি ধারন করবে integers এর একটি array, তাহলে আমরা নিম্নোক্ত syntax’টি অনুসরণ করব:


public class Main {
   public static void main(String[] args) {
       int[] arr;
      

   }
}
খেয়াল করুন, এখানে কোন size উল্লেখ করা হয়নি, কারণ আমরা এখনও array’টি create করিনি।
public class Main {
   public static void main(String[] args) {
       arr = new int[10];
      

   }
}
এখন একটি নতুন arraycreate হবে যেটির size হবে 10. আমরা যদি এখন চাই তাহলে arrayটির length প্রিন্ট করে তার size চেক করতে পারব।
public class Main {
   public static void main(String[] args) {
       System.out.println(arr.length);
      

   }
}
এবার আমরা একটু আগেই তৈরি করা array’টিকে access করতে পারব এবং value সেট করতে পারব:
public class Main {
   public static void main(String[] args) {
       arr[0] = 4;
       arr[1] = arr[0] + 5;
      

   }
}
জাভার arrayগুলো 0 based, এর অর্থ হল একটি array এর first element’টিকে যখন accesse করা হয় তখন এর index 0 ধরা হয় (যেমন: arr[0], এটি first element’কে access করে)। এছাড়াও, উদাহরণস্বরূপ বলা যায় যে, যদি কোন একটি array এর size 5 হয়, তাহলে এটি সর্বোচ্চ index 4 পর্যন্ত যাবে কেননা এটি 0 based ।
public class Main {
   public static void main(String[] args) {
       int[] arr = new int[5]
       //accesses and sets the first element
       arr[4] = 4;
      

   }
}
এছাড়াও আমরা একই লাইনে value’সহ arraycreate করতে পারি।
public class Main {
   public static void main(String[] args) {
       int[] arr = {1, 2, 3, 4, 5};
      

   }
}
 মনে রাখবেন, loop ছাড়া arrayprint করার চেষ্টা করবেন না, তাহলে দেখবেন এটা [I@f7e6a96 টাইপের একটা বিদঘুটে জিনিস print করেছে।

তাহলে আজ এ পর্যন্ত, বাংলায় জাভা প্রোগ্রামিং শিখুন, নিজের জাভা প্রোগ্রামিং স্কিল আরও উন্নত করুন, নিয়মিত অনুশীলন করুন, প্রয়োজনে গুগল এর সাহায্য নিন আর এগিয়ে যান। আগামী পর্বগুলো পড়ার অগ্রীম আমন্ত্রন রইল।

জাভায় লুপ – বাংলায় জাভা প্রোগ্রামিং (পর্ব ৫) – Loops





বাংলায় জাভা প্রোগ্রামিং শেখার ধারাবাহিকটিউটোরিয়ালের আজ ষষ্ঠ পর্ব, আজ আমরা দেখব জাভা প্রোগ্রামিং এ ব্যবহৃত – Loops
জাভাতে দুই প্রকার loops আছে, for এবংwhile.

জাভায় লুপ – For লুপঃ

For loop এর তিনটি sections আছেঃ
public class Main {
   public static void main(String[] args) {
       for (int i = 0; i < 3; i++) {}
      

   }
}

প্রথম সেকশনটি শুধুমাত্র একবার রান করে, যখন আমরা লুপটিতে প্রথম ঢুকব অর্থ্যাৎ লুপটি যখন কাজ শুরু করবে তখন।
দ্বিতীয় সেকশনটিকে আমরা গেট কিপারও বলতে পারি কারণ, যদি এটাtrue ভ্যালু রিটার্ন করে, তাহলে লুপের ভিতরের statementগুলো রান করতে পারবে,আর এটা যদি false ভ্যালু রিটার্ন করে আমরা লুপ থেকে বেরিয়ে যাব। এটা প্রথমবার একদম প্রথম সেকশনটির পরেই রান করে, পরবর্তীতে প্রতিবার যখন লুপটি শেষ হয় এবং তৃতীয় সেকশনটি রান করে তারপরে এটি রান করবে।
তৃতীয় সেকশনটি হল final statement যেটা যতবার লুপটি রান করবে ততবারই এটি রান করবে।
সুতরাং আমরা এখানে দেখতে পাচ্ছি যে, লুপটি ৩বার রান করবে, এখানে রান করার সেই ক্রম বা order of the commands দেখা যাকঃ
public class Main {
   public static void main(String[] args) {
       int i = 0;
       i < 3 // 0 < 3 = true
             // Inside of loop
       i++ // i is now 1
       i < 3 // 1 < 3 = true
             // Inside of loop
       i++ // i is now 2
       i < 3 // 2 < 3 = true
             // Inside of loop
       i++ // i is now 3
       i < 3 // 3 < 3 = false
             // Loop is done…
      

   }
} i++ // i is now 3
i < 3 // 3 < 3 = false
     // Loop is done…

আমরা লুপের প্রথম ও তৃতীয় সেকশন দুটিকে omit বা উপেক্ষা করতে পারি, (যদিও এটা একটু অদ্ভুত দেখাবে), এবং তারপরেও লুপটি কিন্তু কাজ করবেঃ
for (;i < 5;) {}
যখন আমরা উপরের case এর মত কোন লুপ ব্যবহার করতে চাইব, তখন আমরা while loop ব্যবহার করব।

জাভায় লুপ – While লুপঃ

এর syntax’টি for লুপের সাথে অনেকটাই সামঞ্জস্যপূর্নঃ
public class Main {
   public static void main(String[] args) {
       do {
      
       } while(condition);
      

   }
}

Condition’টি প্রথমবার রান করবে যখন লুপে এন্টার করব এবং প্রতিবার যখন লুপটি শেষ হবে। যদি এটা false রিটার্ণ করবে, তাহলে লুপটি আর রান করবে না।
যদি আমরা চাই যে লুপটি অন্ততঃ একবার রান করুক তাহলে আমাদেরকে do-while ব্যবহার করতে হবে,
public class Main {
   public static void main(String[] args) {
       int[] arr = {2, 0, 1, 3};
       for (int el : arr) {
           System.out.println(el);
       }
      

   }
}

do-while এর শেষে ; চিহ্নটি খেয়াল করুন, এটাকে অবশ্যই দিতে হবে।

জাভায় লুপ – Foreach লুপঃ

মূলত for এর একটি ভার্শন হল foreach. যদিও এক্ষেত্রেও আমরা keyword হিসেবেfor’কেই ব্যবহার করব, কিন্তু যখন আমরা কোন array এর ভিতরের elementগুলোকেপুনরাবৃত্তি করতে চাইব তখন আমরা ব্যবহার করবঃ
public class Main {
   public static void main(String[] args) {
       int[] arr = {2, 0, 1, 3};
       for (int el : arr) {
           System.out.println(el);
       }
      

   }
}
এটা একটা short version এবং এটা নিচের কোডটির সমতুল্যঃ
public class Main {
   public static void main(String[] args) {
       int[] arr = {1, 9, 9, 5};
       for (int i = 0; i < arr.length; i++) {
           int el = arr[i];
           System.out.println(el);
       }
      

   }
}
মনে রাখবেন, যদি আপনি লুপের ভিতরের element গুলোকে ইনডেক্স আকারে ব্যবহার করতে চান, তাহলে আপনি foreach ব্যবহার করতে পারবেন না, আপনাকে অবশ্যই longer version’টি ব্যবহার করতে হবে।
জাভায় লুপ – Loop এ break and continue
break:
এই দুটি keyword আমাদেরকে একটি লুপকে তার কার্যপ্রনালী চলাকালীন সময়ে কন্ট্রোল করতে সাহায্য করে। আপনি যখন break ব্যবহার করে একটি লুপের কাজ ঐ মুহূর্তেই শেষ করতে পারবেন এবং তারপরেই এটি লুপের ঠিক পরে যে statement টি আছে সেটিতে চলে যাবে।
public class Main {
   public static void main(String[] args) {
       int i;
       for (i = 0; i < 5; i++) {
           if (i >= 2) {
               break;
           }
           System.out.println(“Yahoo”);
       }
       System.out.println(i);
       // Output:
       // Yahoo
       // Yahoo
       // 2
      

   }
}

continue:
Continue ব্যবহার করে আপনি বর্তমান iteration টিকে বন্ধ করে ঠিক তার পরেরটিতে চলে যাবে। মনে রাখবেন যে, একটি for loop এর ভিতরে, এটি কিন্তু তখনও তৃতীয় সেকশনটিকে রান করবে।
public class Main {
   public static void main(String[] args) {
       int i;
       for (i = 0; i < 5; i++) {
           if (i >= 3) {
               break;
           }
           System.out.println(“Yahoo”);
           if (i >= 1) {
               continue;
           }
           System.out.println(“Tata”);
       }
       System.out.println(i);
       // Output
       // Yahoo
       // Tata
       // Yahoo
       // Yahoo
       // 3
      

   }
}

তাহলে আজ এ পর্যন্ত, বাংলায় জাভা প্রোগ্রামিং শিখুন, নিজের জাভা প্রোগ্রামিং স্কিল আরও উন্নত করুন, নিয়মিত অনুশীলন করুন, প্রয়োজনে গুগল এর সাহায্য নিন আর এগিয়ে যান। আগামী পর্বগুলো পড়ার অগ্রীম আমন্ত্রন রইল।

জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল | ভূমিকা (Javascript Tutorial in Bangla)






জাভাস্ক্রিপ্ট হল একটি ক্লাইন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ বা ব্রাউজার স্ক্রিপ্টিং। ক্লাইন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ এর অর্থ হচ্ছে  ব্রাউজার এই স্ক্রিপ্টগুলোকে run/execute করবে। ক্লাইন্ট সাইড এর বিপরীত হল সার্ভার সাইড, সার্ভার সাইড ল্যাংগুয়েজ গুলোর কোড ওয়েব সার্ভার  এর মাধ্যমে execute/run হয়।


** JAVA এবং Javascript সম্পূর্ন আলাদা ল্যাংগুয়েজ। JAVA হচ্ছে পূর্নাঙ্গ একটা অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাংগুয়েজ আর Javascript হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ। জাভাস্ক্রিপ্ট ও প্রোগ্রামিং ল্যাংগুয়েজ তবে এটা শুধু ব্রাউজারে কাজ করে যেখানে JAVA দিয়ে সম্পূর্ন আলাদা এপ্লিকেশন বানানো যায় যেটা পিসিতে রান করে।

** Javascript এর অনেক কিছু বিশেষ করে syntax গুলি JAVA থেকে ধার করা তবে জাভাস্ক্রিপ্ট শিখতে JAVA বা কোন ল্যাংগুয়েজ আগে থেকে জানার প্রয়োজন নেই।

** জাভাস্ক্রিপ্ট মুলত ৩টি জিনিস নিয়ে তৈরী ১. ECMAScript (এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের মুল অংশ বা core functionality) ২. DOM (Document Object Model - ওয়েব পেজের কনটেন্টের সাথে কাজ করে) এবং ৩. BOM (Browser Object Model - ব্রাউজারের সাথে কাজ করে)


জাভাস্ত্রিপ্ট এর সাহায্যে একটা HTML পেজে নানান ধরনের ইফেক্ট বা আকর্ষণীয় জিনিস তৈরী করা যায় এছাড়া ফর্ম ভেলিডেশন এবং এজাক্সের কাজও করা যায়। বহুল পরিচিত কাজের মধ্যে আছে
  • ঘরি
  • Mouse Trailers ( site ব্রাউজ  এর সময় মাউস এ সৃষ্ট এনিমেশন)
  • ড্রপডাউন মেনু
  • Alert মেসেজ
  • পপআপ উইন্ডো
  • ফর্ম ভেলিডেশন
  • স্লাইড শো
  • চলন্ত খবর
  • আরও অনেক...
জাভাস্ক্রিপ্ট শুরু  করার আগে আপনাকে অবশ্যই এইচটিএমএল সম্বন্ধে ভাল জানতে হবে।